কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন।
আজ রবিবার (১লা সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-খুলনার সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ (৩৫), গোপালগঞ্জ সদও উপজেলার সুলতানশাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪)। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে।
কিভাবে হলো দুর্ঘটনা: ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন
আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া ফায়ার ষ্টেশনের সহকারি কর্মকর্তা মো. রেজাউল মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ছেড়ে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।