বেনাপোলে বিশেষ পরিচয়ের আড়ালে অপরাধীরা, ফেনসিডিলসহ আটক-১

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোলে বিশেষ পরিচয়ের আড়ালে অপরাধীরা, ফেনসিডিলসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলের সীমান্ত লোগোয়া এলাকাগুলোতে গড়ে উঠেছে নানা চক্র। এইসব চক্রের মূল কাজ মাদক ব্যবসা, স্বর্ণ পাচার, ইমিগ্রেশন পাসপোর্টের দালালী, ইমিগ্রেশনে কর্মকর্তাদের ম্যানেজ করে লাগেজ পার্টি পার করা, হুন্ডি পাচারসহ নানা ধরনের অপরাধ।

কালে ভদ্র এসব চক্রের দু-একজন সদস্য বা বাহোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়লেও বহাল তবিয়তে রয়েছে মূলহোতারা। আর এসব অপরাধ ঢাকতে  মোটা অংকের টাকার বিনিময়ে বিশেষ পরিচয় ধারণ করেছে। এসব অপরাধীরা আবার চলে ঠাটবাটে। কেউবা ছিলেন বিশেষ বিশেষ দলের নেতা, আবার কেউবা বিশেষ বিশেষ সিন্ডিকেটের নেতা। এসব অপরাধীদের অনেকে আবার সাদা পায়জামা পাঞ্জাবি ও টুপি মাথায় দিও ঘোরেন। তাদের কুকর্ম ঢাকার জন্য হয়েছেন বিশেষ পরিচয়ধারী। যে কারণে দিন দিন বিশেষ পরিচয়ধারী ও প্রতিষ্ঠানগুলো বিতর্কিত হচ্ছে। তবে এর দায় যে শুধু তারাই বহন করেছেন তা কিন্তু নায়। বিশেষ পরিচয়ের আইডেন্টিটি সরবরাহকারীরা স্ব-স্ব ক্ষেত্রে দায় এড়াতে পারেন না।

শনিবার (৩১শে আগস্ট) দুপুরে শার্শা উপজেলার বুজতলা- পান্তাপাড়া ব্রিজের পাশে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ শেখ মফিজুর রহমান (২৯) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সে বেনাপোল গাজীপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। সে বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ও দৈনিক নাগরিক ভাবনার ও জাতীয় সংবাদিক সংস্থার শার্শা শাখার দপ্তর সম্পাদকের পরিচয় বহন করতেন। মাদকসহ আটক হওয়ার পরে আবারো বিশেষ পরিচয় নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।

 

শার্শার আমড়াখালী কোম্পানী কমান্ডার মনিরুল ইসলাম জানান, দুপুরে গ্রহণ সংবাদের মাধ্যমে জানতে পারি মোটরসাইকেলের প্রেস লিখে মাদকদ্রব্য পাচার করা হচ্ছে। এ সময় ফোর্স নিয়ে  শার্শা পান্তাপাড়া ব্রিজের উপর অভিযানশেখ মফিজুর রহমান মফিজ নামে ১জনকে আটক করা হয়। সে বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ও দৈনিক নাগরিক ভাবনার ও জাতীয় সংবাদিক সংস্থার শার্শা শাখার দপ্তর সম্পাদকের পরিচয় দেন। ধামরা তার কোন কথা না শুনে তাকে চ্যালেঞ্জ করি এবং তার ঘাড়ের ব্যাগে তল্লাশি করে  ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও বাইকের সিজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা)।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বত্র সাজা হয়েছে। তাই কেউ ছদ্দবেশী ভাবে অপরাধ করে পার পাবে না। যারা যারা ছদ্মবেশী নানা অপরাধের সাথে যুক্ত রয়েছে নতুন করে তাদের শনাক্তের চেষ্টা চলছে। এরপরই সময় সুযোগ বুঝে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *