নিজস্ব প্রতিনিধি: কয়েক মাস ধরে চুরি হও্য়া ৫২ টি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া দুই লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করে স্ব-স্ব মালিকের কাছে ফেরত দিল যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের টিম।
সোমবার জেলা পুলিশের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে ভুক্তিভুগিদের হাতে এসব টাকা ও মোবাইল ফোন তুলে দেন পুলিশ সুপার রওনক জাহান ।
দুই মাসে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি টিম দিনরাত কাজ করে এ সফলতা দেখিয়েছে । শুধুই তায় না পুলিশের টিম আটটি ইমো আইডি ও ১৫টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করেছে । একই সাথে অস্ত্র উদ্ধার ও আসামি আটক, রিয়াল প্রতারক চক্র আটক, টাকা ও মোবাইল উদ্ধার করেছে।
পুলিশ সুপার রওনক জাহান বলেন, যশোর পুলিশের সাইবার সেল অনেক চৌকস। বিভিন্ন সময়ে মানুষের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন ও প্রতারনার মাধ্যমে টাকা আত্মসাৎ করে প্রতারকেরা। যশোরের সাইবার ছেলের সদস্যরা প্রযুক্তির সহায়তায় অপরাধীদের সনাক্ত এবং তাদের থেকে এসব টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে। তাছাড়া বিভিন্ন সামাজিক মাধ্যমের একাউন্ট হ্যাক করে প্রতারকেরা নানাভাবে মানুষকে হয়রানি করছিল। গত এক মাসের অধিক সময় ধরে যশোরের সাইবার সেল সেগুলো প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করে তাদের মালিকের কাছে হস্তান্তর করেছে।