ভারতে পালানোর সময়ে বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: ভারতে পালানোর সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মৌলভীবাজার জেলার সাবেক সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ (৩৩) বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে গ্রেফতার হয়েছে। 

বুধবার (২৩ই জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সামাদ ইমিগ্রেশনে প্রবেশ করলে ইমিগ্রেশন পুলিশ তথ্য যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে মৌলভীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬টি মামলা রয়েছে। আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা সদরের মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে।

ইমিগ্রেশন সূত্র জানায়, সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন আব্দুস সামাদ আজাদ। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬টি মামলা থাকায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ ভারতে যার জন্য ইমিগ্রেশনে প্রবেশ করেন। সকালে ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন ডেস্কে পাসপোর্টে সিল মারার জন্য জমা দেন আব্দুস সামাদ আজাদ। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, গ্রেফতার করা আব্দুস সামাদ আজাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতনের দায় একাধিক মামলা রয়েছে। তাকে সিলেটের মৌলভীবাজারে নেয়ার প্রক্রিয়া চলছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *