নিজস্ব প্রতিবেদক: যশোরে বড় ভাই খোকনের ধারালো দায়ের কোপে ছোট বোন শারমিন (২৬) খুন হয়েছেন।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে জেলার সদর উপজেলার সজলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শারমিন সজলপুর গ্রামের শিমুল হোসেনের স্ত্রীও একই গ্রামের কাশেম মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শারমিন ও খোকনের পরিবার সুজলপুর সাহারুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল থাপ্পড় মারেন। এতে উত্তেজিত হয়ে খোকন তার বোন শারমিনের স্বামীর ওপর হামলা করতে তেড়ে যান। এ সময় পাশে থাকা হাঁসুয়া দিয়ে কোপ মারতে গেলে শারমিন বাধা দিতে গিয়ে নিজেই সেই কোপে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে শারমিন মারা যান।
যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, ঘটনার সংবাদ শুনে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ঘাতক পলাতক রয়েছে। তবে অন্য কোন ঘটনা আছে কিনা সে বিষয়ে তদন্ত চালানো হচ্ছে। ঘটনার পরপর ঘাতক খোকন পলাতক রয়েছে।