৫০০ ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন যশোরের পুলিশ সুপার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ৫০০ শীতবস্ত্র বিতরণ করলেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

বৃহস্পতিবার (১৯শে জানুয়ারি ২০২৩) বিকাল  ৫টায় যশোর শহরের মনিহার মোড়ে জেলা পুলিশের আয়োজনে শীতার্ত, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতার্ত, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন যশোর জেলার  পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম।

অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ হতে প্রায় ৫০০ জন শীতার্ত, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম মিলন, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), যশোর, মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), যশোর সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *