বেনাপোলে মিষ্টির প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আটক ১

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় এরাদ আলী(৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ শে জানুয়ারি ২০২৩) সকালে অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ তাকে আটক করেন। আটক এরাদ আলী বেনাপোল গাতিপাড়া এলাকার চাঁদ আলী ওরফে ঠান্ডার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা গেছে, লায়লা(৭) (ছদ্মনাম)। ওই শিশুকে বুধবার দুপুরে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে ইরাদ আলী  গাতিপাড়া গ্রামের শফি আহমেদের  কুলবাগানে নিয়ে যায়। সেখানে ওই শিশুকে সে ধর্ষণের চেষ্টা করে। এ সময়ে আশপাশের লোকজন শিশুটির আত্মচিৎকারে দৌড়ে এসে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়। বিষয়টি শিশুটির বাবা-মা কে জানালে শিশুটির বাবা আনারুল ইসলাম রাতেই বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। পুলিশ অনুসন্ধান করে ধর্ষণের সত্যতা পাওয়ায় সকালে এরাদ আলীকে আটক করতে সক্ষম হয়।

ভিডিও দেখতে এখানে, ক্লিক করুন

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই মেয়েটির বাবা থানায় অভিযোগ করেন। সেখানে পুলিশ পাঠিয়ে অভিযোগে সত্যতা মেলায় অপরাধীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হবে এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *