যশোরে ডিবি’র অভিযানে ইয়াবা-ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক পৃথক অভিযানে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৪৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক হয়েছে

বৃহস্পতিবার (১৯ শে জানুয়ারি ২০২৩) দুপুর থেকে রাত আটটা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য সহ তাদেরকে আটক করেন।

যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে (১৯ জানুয়ারী ২০২৩) যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে এএসআই শেখ কামরুল আলমের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর টু ঝিনাইদহ মহাসড়কের পশ্চিম পার্শে চুড়ামনকাঠি রেলষ্টেশন সংলগ্ন ডালিমের লন্ডীর দোকানের সামনে অভিযান চালিয়ে সোহেল রানা(২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। সে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি দক্ষিণপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/01/019202323480.jpg

অন্যদিকে বৃহস্পতিবার (১৯শে জানুয়ারী ২০২৩ ) দুপুর সাড়ে বারোটার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুনের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর সদর উপজেলার বাহাদুরপুর বটতলা মন্দিরের সামনে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিল সহ শান্ত শান্ত(২৫) নামে এক যুবককে আটক করেন।

 

অপার একটি অভিযানে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা বৃহস্পতিবার (১৯ই জানুয়ারী ২০২৩) রাত সাড়ে সাতটার দিকে এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে এসআই মোঃ সাদ্দাম হোসেন, এএসআই আমিরুল ইসলাম, এএসআই আজাহারুল ইসলামের সমন্বয়ে একটা চৌকস টিম চৌগাছার ৭নং পৌরসভা ওয়ার্ডৈ কালীতলা মোড়ে কালী মন্দিরের দক্ষিন পশ্চিম অভিযান চালিয়ে ফারুক(২৮)ও নাসির(২৮) নামে দুই মাদক কারবারিকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন। আটক ওমর ফারুক জেলার চৌগাছা উপজেলার চৌগাছা পশ্চিম পাড়া এলাকার নেসার আলীর ছেলে ও আটক নাসির জেলার চৌগাছা উপজেলার পান্টি পাড়া এলাকার আসাদুল ইসলামের ছেলে।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে রাত আটটা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক তিনটি জায়গায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল সহ তিন মাদক কারবারি আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। আগামীকাল তাদেরকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *