৩৩৩ ফোন দিয়ে খাদ্য সহায়তা না জুটলেও জুটেছে পিটুনি

নিউজটি শেয়ার লাইক দিন

লালমোহন প্রতিনিধি: ৩৩৩ ফোন দিয়ে সরকারি সহায়তা না জুটলেও কপালে জুটেছে পিটুনি । এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফাতেমাবাদ গ্রামে দরিদ্র কৃষক ফারুকের ভাগ্যে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী ফারুক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার সকালে ৩৩৩ সরকারি নাম্বারে খাদ্য সাহায্যের জন্য ফোন করি। কয়েক ঘন্টা পরে লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম আমাকে ফোন দেয়। বিকালে  খাদ্য সহায়তা নেয়ার জন্য তিনি ইউনিয়ন কাউন্সিল যেতে বলেন। আমি ইউনিয়ন কাউন্সিল খাদ্যের খাদ্য সহায়তা আনতে গেলে ইউনিয়ন চেয়ারম্যন আমাকে কোন খাদ্য সহায়তা দেয় নি। সেখান থেকে আমি বাড়ি ফিরে আসার সময় কয়েকজন লোক আমাকে রাস্তায় পথ আটকায়। আমাকে বলে তুই খাদ্য সহায়তার জন্য ট্রিপল থ্রি তে ফোন দিয়েছিস কেন? এ কথা বলার পরপরই আমাকে বেধড়ক পেটাতে শুরু করে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। আমার কাছে কোন টাকা না থাকায় আমি চিকিৎসাও করতে পারেনি। আমি এখন দুর্বিষহ জীবন যাপন করছি।

 

লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম বলেন, ‘গত ১০-১৫ দিন আগে ফারুককে ৮০ কেজি কার্ডের চাল দেয়া হয়েছে। এরপরেও ট্রিপল ট্রিপল ৩ফোন দিলে আমি তাকে ইউনিয়ন কাউন্সিলের আসতে বলি। ইউনিয়ন কাউন্সিল থেকে তাকে আরো খাদ্য সহায়তা দেয়া হয়েছে।তবে বাড়ি যাওয়ার পথে রাস্তায় কি ঘটেছে সেটা আমি বলতে পারবো না।  বিষয়টি খোঁজ-খবর নেয়া হচ্ছে কেউ যদি এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে বলে তিনি জানান।

লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান বলেন, ‘আমাদের কাছে ফারুকের খাদ্য সহায়তার এসএমএস আসলে আমি চেয়ারম্যানকে সহায়তার জন্য বলি। শুক্রবার বিকেলে শুনেছি ৩৩৩ নম্বরে খাদ্য সহায়তা চাওয়া তাকে মারধর করা হয়েছে। এটা খুবই দুঃখজনক।’সততা যাচাইয়ের জন্য তদন্ত করে নির্দেশ দেয়া হয়েছে। তদন্তে মারধরের ঘটনা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *