রামেক হাসপাতালে আজ আরো ২৫ জনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার দিন দিন আরও অবনতি হচ্ছে। প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর হার নতুন নতুন রেকর্ড অতিক্রম করছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এটা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

 

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে নয়জনের করোনা পজিটিভ ছিল। আর বাকি ১৬ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।এর আগের ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছিল।

 

রামেক হাসপাতালে ডাক্তার জহিরুল ইসলাম বলেন,রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। যা হাসপাতালে ডাক্তার সহ এ অঞ্চলের মানুষের মাঝে উদ্বিগ্ন তৈরি করেছে। তবে এখনই যদি করণা সংক্রমণ রোধ করা না যায় তাহলে রাজশাহী অঞ্চলে করোনা পরিস্থিতি ভয়াবহ হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *