স্টাফ রিপোর্টার: যশোরে পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ৩০ বোতল ফেনসিডিলসহ বেনাপোলের চিহ্নিত মাদক ব্যবসায়ী আশানুরসহ ৩ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
বৃহস্পতিবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত যশোর নাজির শংকরপুর ও বেনাপোলে বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা এ বিপুল পরিমাণে মাদকদ্রব্যসহ তাদেরকে আটক করেন।

যশোর পুলিশ সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে যশোর নাজির শংকরপুর চাতালের মোড় এলাকায় যশোর গোয়েন্দা ডিবি পুলিশের এসআই ইদ্রিসুর রহমান, এসআই লিটন কুমার মন্ডল,এএসআই রঞ্জন কুমার বসুর সমন্বয়ে একটা চৌকস টিম ওই এলাকায় অভিযান চালায়। এক পর্যায় বেনাপোলের চিহ্নিত মাদক ব্যবসায়ী আশানুর রহমান (৩৩) ও ইব্রাহিম মিয়া বাবু (৩২) কে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করেন। আটক আশানুর বেনাপোল পশ্চিমপাড়া গ্রামের তাসিম মোল্লার ছেলে ও ইব্রাহিম মিয়া বাবু যশোর নাজির শংকরপুর আকবরের মোড় এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে।
আরো পড়ুন#বেনাপোলের চিহ্নিত মাদক ব্যবসায়ী মনির ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই কেজি গাঁজাসহ ধরা
অপর এক অভিযানে, যশোর বেনাপোল বোয়ালিয়া এলাকায় যশোর গোয়েন্দা ডিবি পুলিশের এসআই সোলাইমান আক্কাস, এসআই সামনূর মোল্লা সোহানদের সমন্বয়ে একটা চৌকস টিম বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে অভিযান চালিয়ে হোসেন ইয়ানুর রহমান (৩২), নামে এক মাদক ব্যবসায়ী কে ২ কেজি গাঁজাসহ আটক করেন। আটক হোসেন ইয়ানুর রহমান ডুবপাড়া গ্রামের বদিয়ার রহমান পুটের ছেলে।
যশোর গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপন কুমার সরকার বলেন, আটককৃতরা যশোর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা এর আগেও মাদক নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে। আদালত থেকে জামিন পেয়ে তারা আবারো মাদক ব্যবসা শুরু করে। গতকাল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আটককৃতরা মাদক বেচাকেনার জন্য যশোর নাজির শংকরপুর চাতালের মোড় ও বেনাপোল বোয়ালিয়া গ্রামে অবস্থান করছে। এ সময় ফোর্স পাঠিয়ে সেখানে অভিযান চালিয়ে উপরোক্ত মাদকদ্রব্যসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।