স্টাফ রিপোর্টার: যশোরে করোনা সংক্রমণ মুমূর্ষ রোগীর কাছে অক্সিজেন নিয়ে ছুটে যাওয়া মৈত্রী ভলান্টিয়ার্সকে ৩০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলো দেশের খ্যাতিসম্পন্ন এনজিও সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন। জেলার বাঘারপাড়া উপজেলার জন্য এনজিওর পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার ও খাদ্য প্রদান করল সংস্থাটি।
মৈত্রী ভলান্টিয়ার্স অগ্রযাত্রাকে আরও এগিয়ে দেওয়ার জন্য জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে এ আয়োজন।
আরো পড়ুন>>ভিজিডির চাল নিয়ে চালবাজির অভিযোগ নির্বাসখোলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
বৃহস্পতিবার আজ সকাল ১১টায় জেসিএফ প্রধান কার্যালয়ে এই সিলিন্ডারসমূহ গ্রহন করেন মৈত্রী ভলান্টিয়ার্সের আহবায়ক অ্যাড. মাহমুদ হাসান বুলু, সদস্য সচিব মামুনুর রশীদ, সদস্য দীপ মাহমুদ ও আলাউদ্দিন আহমেদ। জাগরণী চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলিন্ডার প্রদানের সময় উপ¯ি’ত ছিলেন জেসিএফ’র পরিচালক (প্রশাসন) মেরিনা আক্তার, পরিচালক (অর্থ) বিশ্বজিত ঘোষ, পরিচালক (কর্মসূচী) কাজী মাজেদ নওয়াজ, পরিচালক (ক্ষুদ্র ঋণ) আজিজুল হক, উপ পরিচালক আব্দুল জলিল ও টমাস বিশ্বাস।
মৈত্রী ভলান্টিয়ার্স টিমের পক্ষ থেকে জাগরণী চক্র ফাউন্ডেশন কর্তৃপক্ষের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
এদিকে, মৈত্রী ভলান্টিয়ার্সের উদ্যোগে একই দিনে (বৃহস্পতিবার) সকাল ১১টায় বাঘারপাড়া উপজেলার বাঁকড়িতে ১০০ জন ক্ষতিগ্র¯’ মানুষের মাঝে খাদ্য উপহার বিতরণ করা হয়। এসময় মৈত্রী ভলান্টিয়ার্সের পক্ষ থেকে উপ¯ি’ত ছিলেন- সদস্য হারুন-অর-রশীদ, সেখ তারিকুল ইসলাম, বিপুল বিশ্বাস, বাঘাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা রানি বিশ্বাস প্রমুখ।
আরো পড়ুন>>ভারত ফেরত যাত্রীদের ইমিগ্রেশনে অভ্যর্থনায় দেয়া হচ্ছে লাখ টাকার খাবার
অপরদিকে, বিকেল ৫টা বসুন্দিয়া বাজারে ১০০ জন ক্ষতিগ্র¯’ মানুষের মাঝে খাদ্য উপহার বিতরণ করা হয়। এসময় মৈত্রী ভলান্টিয়ার্সের পক্ষ থেকে উপ¯ি’ত ছিলেন- মৈত্রী ভলান্টিয়ার্সের আহ্বায়ক মাহমুদ হাসান বুলু, সদস্য শেখ আলাউদ্দিন, সাওগাত কামাল দীপ, বসুন্দিয়া কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাও. শহিদুল ইসলাম, যশোর জেলা কৃষক সমিতি সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
উপহারের মধ্যে ছিলো- ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, আধা কেজি সয়াবিন তেল ও আধা কেজি লবন।