১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৩৯০ টাকা

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ: নিত্যপ্রয়োজনীয় পণ্যের সাথে পাল্লা দিয়ে আবারও বাড়লো রান্নার কাজে বহুল ব্যবহৃত তরল এলপিজি গ্যাসের দাম। মার্চ মাসে এলপিজির (১২ কেজি) দাম ছিল ১২৪০ টাকা।

মার্চ মাস থেকে তা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৩৯০ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৩ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দর ঘোষণা দিয়েছে। ভার্চুয়াল এই দর ঘোষণা অনুষ্ঠানে অংশ নেন বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল, কমিশনের সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান। ঘোষিত দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানান চেয়ারম্যান।

ফেব্রুয়ারি মাসে প্রতিকেজি এলপিজি ৯৮ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৩ টাকা ৩৪ পয়সা করেছিল কমিশন। সে সময় ১২ কেজির দাম ১ হাজার ১৭৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৪০ টাকা করা হয়।

গত বছরের ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল আমদানি নির্ভর এই জ্বালানির সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি মূল্য ধরা হবে। সৌদির দর উঠানামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অরপরিবর্তিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *