বেনাপোলে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৯৩ পিস ইয়াবাসহ রিপা বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে ভবেরবেড় গ্রামে ওই নারীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা ট্যাবলেটসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে আটক করেন।

গ্রেফতারকৃত রিপা বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় পশ্চিম পাড়ার কামাল হোসেন ওরফে কালা খাঁর স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার জানান, আটক রিপা বেগম বেনাপোল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ওই নারী দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি রিপার বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট রয়েছে। সাথে সাথে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের নিয়ে রিপা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *