১০ টাকা কেজি চাল বিক্রিতে মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব

নিউজটি শেয়ার লাইক দিন

নড়াইল প্রতিনিধি:করোনাভাইরাসের কারণে নিম্নআয়ের মানুষের জন্য জেলা খাদ্যঅধিদপ্তরের আয়োজনে ওএমএসের আওতায় জেলা শহরে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। তবে প্রশাসনের উদাসীনতায় সামাজিক নিরাপত্তা বিবেচনা না করেই চাল বিক্রির কার্যক্রম চলছে।

গত ৫ এপ্রিল জেলা আওয়ামী লীগের অফিসের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
এদিকে প্রশাসনের উদাসীনতায় কোনও প্রকার তদারকি না থাকায় সামাজিক দূরত্ব রক্ষা করে কমপক্ষে তিন ফিট দূরত্বে থেকে এসব ক্রেতাদের কাছে চাল বিক্রি করার নিয়ম থাকলেও তা মানা হচ্ছেনা। নিম্নআয়ের মানুষেরা জানান, আমরা সামাজিক দূরত্ব কি তা জানি না। আমাদের চাল দরকার তাই চাল নিতে এসেছি। যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা আমাদের বুঝিয়ে না বললে আমরা জানব কি করে ?
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সরজমিনে গিয়ে দেখা যায় এসব দোকানের সামনে নারী-পুরুষ এক অপরের গায়ের সাথে মিশে লাইনে দাঁড়িয়ে চাল ও আটা সংগ্রহ করছেন। এব্যাপারে ডিলারদের জিজ্ঞাসা করা হলে তারা বলেন, লোকের সংখ্যা বেশি হওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না।
খাদ্য অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার নয়টি ওয়ার্ডের ১১টি স্পটে ১১ জন ডিলারের মাধ্যমে সপ্তাহে রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার এ চাল বিক্রি করা হবে। প্রতিদিন ১০টন চাল প্রতিজনকে ১০ টাকা দরে পাঁচ কেজি করে দেয়া হবে।
জেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মনিরুল হাসান বলেন, ‘আমরা চেষ্টা করছি যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষ চাল ক্রয় করেন। কিন্তু বারবার বলার পরেও মানুষ শুনতে চায় না। আমরা বিষয়টি পুলিশসহ অন্যান্যদের কাছেও জানিয়েছি। আজ মঙ্গলবার থেকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা এটা নিয়ে কাজ করব’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *