মানিকগঞ্জের তাবলীগের তিনজনের করোনা শনাক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

মানিকগঞ্জ সংবাদদাতা: মানিকগঞ্জের সিংগাইরে কোয়ারেন্টাইনে থাকা তাবলীগ জামাতের ১১ জনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।মঙ্গলবার বেলা ১১টার দিকে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। ওই তিনজনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখার প্রস্তুতি চলছে।

সিভিল সার্জন জানান, গত ২৪ মার্চ ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিংগাইরের বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদরাসায় তাবলীগ জামাতে এসেছিলেন ১২ সদস্যের একটি দল। এদের মধ্যে গত শনিবার ৬০ বছরের এক বৃদ্ধের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে ঢাকায় আইইডিসিআরে পরীক্ষা করালে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

পরবর্তীতে রবিবার ওই মাদরাসাসহ পুরো সিংগাইর পৌরসভা লকডাউন করে দেয় প্রশাসন। সেই সাথে তাবলীগ জামাতের ১১ সদস্যকে ওই মাদরাসায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। একই সাথে জামাতে যোগ দেয়া স্থানীয় ছয়জনকে এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয় বলে জানান তিনি।

সিভিল সার্জন আরও জানান, শনাক্ত তিন ব্যক্তি ফরিদপুর জেলার। তাদেরকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *