সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির ৭ সদস্যের প্রতিনিধি দল বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল সংবাদদাতা:ভারতে ৩ দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির উপ মহাপরিচালক ওযশোর রিজিয়ন কমান্ডার এর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করেছেন ।বুধবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে তারা ভারতে প্রবেশ করেন।

বিজিবির ৭ সদস্যের নেতৃত্বে রয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন রিজিয়ন কমান্ডার যশোর,কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সেক্টর কমান্ডার রাজশাহী,মোহাম্মদ ফেরদৌস হাসান টিটু অধিনায়ক জয়পুরহাট ব্যাটালিয়ন, লেঃ কর্নেল মোঃ মাহাবুবুর রহমান খান নোডাল অফিসার রংপুর রিজিয়ন, লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা অধিনায়ক যশোর ব্যাটালিয়ন,মোঃ রহমত আলী সহকারি সেক্রেটারি, দক্ষিণ এশিয়ার প্রতিনিধি এবং মোঃ শামিম হাসান ডেপুটি সেক্রেটারি।
বিজিবি বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আরশাফ হোসেন জানান,কলকাতায় ৩দিন ব্যাপি সীমান্ত সম্মেলনে যোগ দিতে রিজিয়ন কমান্ডার এর নেতৃত্বে একটি টিম বেনাপোল দিয়ে ভারতে গেছেন।আগামী শুক্রবার প্রতিনিধি দল টি ফিরবেন।সীমান্ত দিয়ে মাদক,অস্ত্র বিস্ফোরক পাচার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *