স্টাফ রিপোর্টার: যশোর নীলগঞ্জ তাতিপাড়া এলাকায় জোর জবরদস্তি করে অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করছে বিশিষ্ট ব্যবসায়ী সিটি প্লাজার মালিক এয়াকুব আলী মোল্লা। ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করেও কোন সুফল পাচ্ছেন না।
অভিযোগ সূত্র থেকে জানা যায়, যশোর নীলগঞ্জ তাতিপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে রাকিব হাসান দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তিতে বসবাস করে আসছেন। কিন্তু বেশ কিছুদিন ধরে যশোর বিশিষ্ট ব্যবসায়ী সিটি প্লাজার মালিক বকচর এলাকার ইয়াকুব মোল্লা,(৫৫), মসজিদ গাজীর ছেলে রাজু (৪৮), শহিদুল (৫০) সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে রাকিব হাসানের জমি দখল করে ইয়াকুব মোল্লা তার শশুর বাড়ির রাস্তা নির্মাণের জন্য চেষ্টা করছেন। বাধা দিলে তাদেরকে হত্যার হুমকি দেখান। এমনকি অভিযুক্তের বিরুদ্ধে উল্টো প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করছে। এ ঘটনায় শনিবার দুপুরে কোতয়ালী থানায় তাদের নাম উল্লেখসহ আরও ৭ থেকে ৮ জন বহিরাগতের নামে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে।

বিষয়টি নিয়ে রাকিব হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, নীলগঞ্জ তাতিপাড়া এলাকায় আমার বাড়ির পাশে অভিযুক্তের শ্বশুরবাড়ি। আমার পৈতৃক সম্পত্তিতে দীর্ঘদিন আমরা বসবাস করে আসছি। কিন্তু বেশ কিছু দিন আগে থেকে যশোর সিটি প্লাজার মালিক ইয়াকুব মোল্লা প্রভাব খাটিয়ে তিনি আমার জমি দখল করে তার শ্বশুরবাড়ির রাস্তা নির্মাণের চেষ্টা করছেন। একপর্যায়ে শনিবার সকাল দশটার দিকে সন্ত্রাসীরা আমার সীমানা প্রাচীর ভেঙে ফেলে জমি দখল করার চেষ্টা করেন। বিষয়টি আমি থানায় লিখিত অভিযোগ করেছি। তিনি আরো বলেন বিষয়টি নিষ্পত্তির জন্য ১০-৭-২০২১ ইংরেজি তারিখে বিষয়টি নিষ্পত্তির জন্য উভয় পক্ষ একত্রিত হয়ে জমি মেপে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। কিন্তু তারা সেই মাপ না মেনে আজ শনিবার সকালে সন্ত্রাসীদের নিয়ে সেই সীমানা প্রাচীর ভেঙে ফেলেন। এরপর আমি উপায়ন্তর না পেয়ে দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দেয়। তবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিষ্পত্তির জন্য কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই তিনি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্ত রাজুর মুঠোফোনে কয়েকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালি থানার অফিস ইনচার্জ তাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমি জায়গার বিষয়টি নিয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি । তাই বিষয়টি আমার জানার কথা নয়। তাছাড়া জমি জায়গার বিষয়টি পুলিশের দেখার দায়িত্ব নয়। জমিজমা সংক্রান্ত বিষয় কারো কোন অভিজোগ থাকলে সেটা আদালতে মামলা করার পরামর্শ দেন এ কর্মকর্তা।