স্টাফ রিপোর্টার: যশোরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্রবার দুপুর ২ টা থেকে সাড়ে বিকেল সাড়ে চারটার মধ্যে যশোর সদর উপজেলার রামনগর ও শার্শা শিকারপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য সহ তাদের আটক করেন গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
যশোর গোয়েন্দা পুলিশের অফিস সূত্র থেকে জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে (০৮ অক্টোবর ২১ খ্রিঃ) যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই ইদ্রিসুর রহমান, এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই ইমদাদুল হকের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম শার্শা থানার শিকারপুর আলিমুদ্দিন মিলনের নির্মাণাধীন একতলা বিল্ডিং এর সামনে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ প্লাবন হাসান হাসান (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটক প্লাবন হাসান শার্শা উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের কোমল মুক্তির ছেলে।

অপর এক অভিযানে, বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে (০৮ অক্টোবর ২১ খ্রিঃ) যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই শাহিনুর রহমান, এএসআই এসএম ফুরকান, এএসআই আশরাফুল ইসলামের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতোয়ালি থানার রামনগর পুকুরকুল ধোপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অহিদুল ইসলাম (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। আটক অহিদুল ইসলাম ওই এলাকার আব্দুল ওহাব সরদারের ছেলে।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। গতকাল দুপুরে ও বিকালে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদের নিজ নিজ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।