সাংবাদিক শাহানারা বেগম আর নেই

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সাংবাদিক শাহনারা বেগম মৃতুবরণ করেছেন ( ইন্নালিল্লাহি রাজিউন)।

রোববার (২৬ মার্চ ) রাত ৮টা ৪৫ মিনিটে শহরের খড়কি সার্কিট হাউজপাড়ার বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে এটিএন বাংলার ক্যামেরা পার্সন তামান্না ফারজানা খান চৌধুরী।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে যশোরের সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুর খবর শোনার সাথে সাথে যশোরের সাংবাদিকরা  তাকে দেখতে সার্কিট হাউসপাড়ায় যান।

সাংবাদিক শাহানারা বেগম দিনাজপুরে অবস্থানকালে বগুড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক কাঁকন পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে তিস্তা, দৈনিক করতোয়া, দৈনিক খবর, দৈনিক সমাচার ও দৈনিক যায়যায়দিনে পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেন। সর্বশেষ তিনি এটিএন বাংলার স্টাফ রিপোর্টার হিসেবে যশোরে দায়িত্ব পালন করে আসছিলেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *