This is a popular online newspaper in Bangladesh. Important news is published here. Therefore, the organization makes an important contribution to public welfare. All kinds of news including daily news, sports news, entertainment are published here.
স্টাফ রিপোর্টার,যশোর: যশোরের একটি বাড়িতে অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ সময়ে শাহাদাত হোসেন(৪০) নামে বাড়ির মালিক কে দেশীয় অস্ত্র, গুলিও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেন।
মঙ্গলবার ভোররাতে (২৮শে মার্চ ২০২৩) যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া শাহাদতের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ তাকে আটক করেন।
অভিযান পরিচালনাকারী ডিবির উপপরিদর্শক(এসআই) শাহিনুর রহমান বলেন, সোমবার দিবাগত রাতের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর শহরের চোপদারপাড়ায় একটি বসতঘরের সঙ্গে লেদ মেশিন বসিয়ে অস্ত্র তৈরির করা হচ্ছে। খবর পেয়ে সাথে সাথে সেখানে অভিযান চালিয়ে শাহাদাত হোসেনের বাড়ির সাথে সংযুক্ত একটি লেদ মেশিন থেকে একটি দেশিয় পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অস্ত্র তৈরির সাথে জড়িত থাকার দায়ে বাড়ির মালিক শাহাদত নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গত চার মাস আগে শহরেও শহরের বাইরে লেদ কারখানায় অস্ত্র তৈরীর সময়ে কয়েকজনকে আটক করা হয়। এরপর পরপরই শহর জুড়ে লেদ কারখানাগুলোকে কঠোর নজরদারিতে রাখা হয়। একপর্যায়ে গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ায় শাহাদাতের বাড়ির সাথে সংযুক্ত লেদ কারখানায় অস্ত্র তৈরি করা হচ্ছে। গোপনভাবে ছায়া তদন্তের পরে বিষয়টি নিশ্চিত হয়ে মঙ্গলবার ভোর রাতে সেখানে অভিযান চালিয়ে একটি লেদ মেশিন থেকে একটি দেশিয় পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এই ঘটনা শাহাদাত নামে একজন আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.