শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো ১২ জুন পর্যন্ত

নিউজটি শেয়ার লাইক দিন

শিক্ষা ডেস্ক:মহামারি করোনাভাইরাসের কারণে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আবারও বাড়িয়ে ১২ জুন পর্যন্ত করা হয়েছে।

বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

তিনি বলেন, “পরিস্থিতি অনূকুলে এলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। ইতোমধ্যে স্বাস্থ্য সুরক্ষা সংশ্লিষ্ট সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।”

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। কয়েক ধাপে এই ছুটির মেয়াদ বাড়ানোর পর চলতি বছরের ২৩ মে থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে গত ২৫ মার্চ জানান শিক্ষামন্ত্রী।

তবে, দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে সেই ছুটির মেয়াদ বাড়িয়ে ২৯ মে পর্যন্ত করা হয়। সংক্রমণের হার নিয়ন্ত্রণে না আসায় পুনরায় ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ানো হলো।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *