শার্শা সীমান্তে দুই মন গাঁজা উদ্ধার, আটক হয়নি কেউ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা সীমান্তে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময়ে ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ শে এপ্রিল ২০২৩)  ভোর রাতে শার্শা উপজেলার সীমান্তবর্তী শালতা গ্রামের মাঠ থেকে এ গাঁজা উদ্ধার করে শার্শা থানার পুলিশ। তবে এ বিপুল পরিমাণের মাদকদ্রব্য পাচারের দায়ে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

যশোরের নাভারণ সার্কেলের সিনিয়র এএসপি নিশাদল আল নাহিয়ান শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমকে এর তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোরের শার্শার শালতা সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান ভারত থেকে আনা হবে এমন সংবাদে পুলিশের একটি টহলদল সেখানে গোপনে অবস্থান করে। ভোররাতে ভারত সীমান্ত পেরিয়ে ৫/৬ জনের একটি মাদক পাচারকারী দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাদের থামার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু তারা ১০টি বস্তা ফেলে পালিয়ে যান। পরে পুলিশ বস্তাগুলো উদ্ধার করে। বস্তার মধ্যে থাকা ৭৮ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধার গাঁজার বাজারমুল্য ৪৬ লাখ ৮০ হাজার টাকা।

এ বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় পুলিশ শার্শা উপজেলার ফুলসর গ্রামের হায়দার রহমানকে (৩৩) এর বিরুদ্ধে শার্শা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *