শার্শায় দু’টি মটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহিন হোসেন (৪৫ ) আশরাফুল ইসলাম (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৮টার সময় যশোর- বেনাপোল মহাসড়কের শার্শা শ‍্যামলাগাছি রাজনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিন হোসেন শার্শা উপজেলার ধান‍্যখোলা গ্রামের রমজান আলী ছেলে,আশরাফুল ইসলাম একই গ্রামের আ:খালেকের ছেলে। এ ঘটনায় আরো এক যুবক গুরুতর আহত হয়েছেন।

নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দু’টি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *