যশোর ক-সার্কেলের অতি:পুলিশ সুপার বেলাল হোসাইনসহ ৪ পুলিশ সদস্য পেলেন শ্রেষ্ঠত্ব পুরস্কার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধমূলক কাজ প্রতিহতে সফলতা অর্জনে শ্রেষ্ঠত্ব পুরস্কার পেলেন যশোর জেলা রেঞ্জের ‘ক’-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন (পিপিএম)সহ ৪ পুলিশ সদস্য।

পুরস্কারপ্রাপ্ত অন্যান্যদের মধ্যে যশোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ, বেনাপোল পোর্ট থানার এএসআই মুরাদ হোসেন।

আজ রোববার (৬ মার্চ ২০২২ খ্রিঃ) তারিখে খুলনা রেঞ্জের ডিসেম্বর ২০২১ ও জানুয়ারি ও ফেব্রুয়ারি ২০২২ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালনের জন্য খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার) সফলতা অর্জন কারী পুলিশ সদস্যদের হাতে এ পুরস্কার তুলে দেন।

খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার) সভায় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সকল পুলিশ সদস্যের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন এবং অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল কর্মকর্তাদেরকে অধীনস্ত পুলিশ সদস্যদের কার্যক্রম নিয়মিত তদারকি করারও নির্দেশ দেন ।

সভায় আরও উপস্থিত ছিলেন এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স), নজরুল ইসলাম বিপিএম, পিপিএম, এ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম), খুলনা রেঞ্জ সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ডান্টবৃন্দ, পিবিআই’র পুলিশ সুপার বৃন্দ ও সিআইডি’র কর্মকর্তাবৃন্দ।

 

পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি  ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *