শার্শায় ড্রাম বিস্ফোরণে যুবকের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা কেমিক্যাল ড্রাম কাটার সময়ে বিস্ফোরিত হয় ইমন (২০)নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে। নিহত ইমন বালুন্ডা পূর্ব গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান,বালুন্ডা বাজারে আব্দুল কাদেরের আসিব বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি দোকানে কাজ করতো ইমন। বৃহস্পতিবার দুপুরে বালুন্ডা উত্তর পাড়া গ্রামের আব্দুস সালামের জামাই বেড়ে কাদের বিস্ফোরকের ড্রামটি আসিফ-বাবুর ইঞ্জিনিয়ারিং ওয়াকসপে কাটতে নিয়ে যায়।  ড্রামটি ছিলো একটি পুরাতন খালি কেমিক্যালের। ওয়ার্কশপের কর্মী ইমনকে ড্রামটি কেটে ছোট চাউলের ড্রাম বানিয়ে দিতে বলে। ইমন ড্রামটি কাটার সময় বিকটৎ শব্দে বিস্ফোরিত হয়ে রক্তাক্ত জখম হয়।

 

এ সময়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

https://www.novanews24.com/wp-content/uploads/2022/06/20220609_170002_resized.jpg

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই ইমদাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মরদেহ হাসপাতাল মর্গে আছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *