যশোর পেয়ারলেস হসপিটাল থেকে নকল ডা: আটক, ১৫ দিনের কারাদণ্ড

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের ঘোপ নওয়াপাড়া রোডে অবস্থিত পিয়ারলেস হাসপাতাল হতে নকল ডাঃ হাবিবুর রহমানকে আটক হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে যশোর ঘোনাপাড়া রোডের পিয়ারলেস হাসপাতালের অভিযান চালিয়ে এই প্রতারককে আটক করেন যশোর ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ নাজমুস সাদিক। রোগীদের সাথে প্রতারণার দায়ে তাকে এক লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। প্রতারকের বাড়ি ঝিকরগাছার গদখালী এলাকায়।

অভিযানে উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপ দাস, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএস) ডাঃ মোঃ রেহেনেওয়াজ, মেডিকেল অফিসার অনুপম দাস প্রমুখ।

 

যশোর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএস) ডাঃ মোঃ রেহেনেওয়াজ বলেন, বেশ কিছুদিন যাবৎ জানতে পারি যশোর নোয়াপাড়া রোডে পিয়ারলেস হসপিটালে একজন নকল ডাক্তার চিকিৎসা দিচ্ছেন। বিষয়টি খোঁজখবর নিয়ে সত্যতা পাওয়ার পর আজ বৃহস্পতিবার দুপুর সেখানে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে নকল ডাক্তার হাবিবুরকে আটক করা হয়। এ সময়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই নকল ডাক্তার কে এক লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ প্রদান করা হয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *