যশোরে চারদিন ব্যাপী বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ সীমান্ত জুড়ে চোরাকারবারি, মাদক পাচার ও অবৈধ নারী-শশু পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে চারদিনের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন শেষে আগামী ১২ জুন ভারতীয় প্রতিনিধি দল বেনাপোল আন্তর্জাতিক বন্দর দিয়ে দেশে ফিরবেন।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি’র যশোর রিজিওন সদর দফতরে এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনে বিজিবি’র যশোর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদীর নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দল এবং বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল ড. অতুল ফুলজেলের নেতৃত্বে ৬ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ গ্রহণ করছেন।

ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ সদস্য ছাড়াও ভারত সরকারের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।

বাংলাদেশ প্রতিনিধি দলেও সাথেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন।

 

বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, ভারত-বাংলাদেশ সীমান্ত জুড়ে নারী-শিশু পাচার, মাদক পাচার ও চোরাকারবারি রোধে এ সীমান্ত সম্মেলন এর আয়োজন করা হয়েছে। সম্মেলনে সীমান্তের নানা

সমস্যাগুলো নিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর নেতৃত্ব স্থানীয় কর্মকর্তারাও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলন চলবে চার দিন ধরে। সমস্যার সমাধান ও উত্তরণের বদ খুজবেন পথ খুঁজবেন দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী কর্মকর্তাগন। এর ফলে বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক আস্থা সুদৃঢ় হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *