যশোর-৩ আসনে এনসিপির প্রার্থীর মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ: যশোর-৩ (সদর) আসনে এসসিপি মনোনীত প্রার্থী খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একটি রিট আবেদনের প্রেক্ষিতে যশোরের ডেপুটি কমিশনার (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তাকে জুয়েলের মনোনয়নপত্র জমা নেওয়ার আদেশ দিয়েছেন। এর আগে গত ২৯ ডিম্বের মনোনয়নপত্র জমা দিতে গেলে সময় পেরিয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে তার মনোনয়নপত্র জমা নেয়নি সংশ্লিষ্টরা।

এরপর মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল। ওই রিটের প্রেক্ষিতে বিচারপতি রাজিব আলি জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলাম শুনানি শেষে ১৫ জানুয়ারি তার মনোনয়নপত্র জমা নেওয়ার আদেশ দিয়েছেন। জুয়েলের পক্ষে রিটকারী আইনজীবী কামরুল আলম কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২৯ ডিসেম্বর ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। ওই দিন শেষ সময়সীমা বিকেলে ৫টার আগেই মনোনয়নপত্র জমা দিলেও খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তার দপ্তরের দায়িত্ব সংশ্লিষ্টরা। এরপর মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ চেয়ে ওইদিন রাতেই রিটার্নিং কর্মকর্তা কাছে লিখিত আবেদন করা হয়।

লিখিত আবেদনে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসেও মনোনয়নপত্র দাখিল করা যায়নি। খালেদ সাইফুল্লাহ জুয়েলসহ আরো ৬ প্রার্থী ওই লিখিত অভিযোগে উল্লেখ করেন, ২৯ ডিসেম্বর সকাল থেকে বিকেল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে সশরীরে উপস্থিত হয়ে কার্যালয়ের ভেতরে নির্দিষ্ট বুথ থেকে সিরিয়াল নম্বর সংগ্রহ করে অপেক্ষমাণ থাকেন তারা। এই অবস্থায় অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়ন গ্রহণ চলতে থাকায় বিকেল ৫টা অতিক্রান্ত হওয়ায় সবাইকে অপেক্ষায় থাকার জন্য জানানো হয় তাদের। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তখন বলা হয়, সবার মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

কিন্তু ৫টা ৪০ মিনিট পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করলেও এরপর সময় শেষ জানিয়ে আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *