যশোর ডিবি পুলিশের অভিযানে তিন ইজিবাইকসহ ৪ চোর আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তিন ইজিবাইকসহ ৪ আন্তজেলা চোর চক্রের সদস্য আটক হয়েছে।

বুধবার (৪ই অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত যশোরের অভয়নগর ও খুলনা সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোর নরেন্দ্রপুর এলাকার মোখলেসুর রহমানের ছেলে রায়হান হোসেন বাবু(৩০), একই এলাকার হারুন আর রশিদের ছেলে সাগর হোসেন(২৬) ও খুলনা দীঘালিয়া উপজেলার বারাকপুর গ্রামের মৃত মাহাতাব শিকদারের ছেলে লিটন শিকদার(৩৮)। সে সোনাডাঙ্গা পি-২৫০ শয্যা হাসপাতালের সামনে ভাড়া থাকেন। খুলনা ও যশোর অভয়নগর উপজেলার সিদ্দিপাসা সরদারপাড়া এলাকার রুস্তম সর্দারের ছেলে সুমন সরদার(২৫)।

 

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার অজ্ঞানপার্টির চোর চক্রের সক্রিয় সদস্য। তারা জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ইজিবাইক ড্রাইভারকে চালক সেজে ভাড়া করে পথিমধ্যে পানীয়ের সাথে চেতনা নাশক ঔষধের গুড়া মিশিয়ে পান করিয়ে অচেতন করে চালককে ফেলে ইজিবাইক চুরি করে নিয়ে যেত। এ সংক্রান্ত কয়েকটি মামলা তদন্ত করতে গিয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশ তাদেরকে শনাক্ত করেন। এরপর গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *