যশোরে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আন্তজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আন্তজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার হয়েছে।

এ সময়ে তাদের কাছ থেকে মোটরসাইকেল খোলার মাস্টার চাবি উদ্ধার করেন।
সোমবার (২৭শে নভেম্বর)  বিকাল থেকে রাত আটটা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

 

গ্রেফতারকৃতরা হলেন, যশোর উপশহর এক নম্বর রোড এ ব্লকের মজিদ সরদারের ছেলে আল আমিন সরদার ওরফে আলমগীর (৪২)। তার আদি নিবাস সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংরাখালি এলাকার মজিদ সরদারের ছেলে। চুয়াডাঙ্গা জেলার দামড়হুদা ইব্রাহিমপুর স্কুল পাড়া এলাকার আজিজুল হকের ছেলে সাগর আহম্মেদ নিলু ওরফে রাসেল(২৮), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গৌড়িহাদ ৩নং ভাগবাড়িয়া এলাকার মৃত আলাউদ্দিন বাবুলের ছেলে শুভ (২৫), এলাকার কান্তপুর গ্রামের মইনুল হকের ছেলে সেলিম রেজা (৩২), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা গোয়ালগ্রাম জোয়াদ্দারপাড়া এলাকার মৃত জাকের মালিথা পাশা মালিথার ছেলে আয়ুব আলী মালিথা (৫৮)।

 

যশোর জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার রুপণ কুমার সরকার বলেন, গত পহেলা আগস্টে ২০২৩ তারিখ রাতে যশোর তেঘরী এলাকার আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলামের বসতবাড়ী থেকে একটি নীল রংয়ের যশোর-ল-১৩-৫৬৮৪ নাম্বারের ১৫০ সিসি পালসার ডবল ডিক্স মোটরসাইকেলের চুরির ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেন । তারই সূত্র ধরে যশোর এলআইসি টিমের কনষ্টেবল আব্দুল বাতেন তথ্য প্রযুক্তির মাধ্যমে চোর চক্রদেরকে সনাক্ত করলে এসআই আরিফ হোসেন ও রাজেশ দাশের সমন্বয়ে একটি টিম সোমবার (২৭শে নভেম্বর)  বিকাল থেকে রাত আটটা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *