স্টাফ রিপোর্টার : যশোরে ১৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার উলালাল পাড়া থানার হোসেন আহমেদের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৩) ও একই এলাকার হুল্লা মিয়ার ছেলে আব্দুর রহিম (৩০)।
মঙ্গলবার (৭ই নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৭টার দিকে উপশহর নিউমার্কেট মা জননী হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন যশোর কোতয়ালী থানা পুলিশের সদস্যরা।
যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যশোর উপশহর এলাকায় দুই মাদক ব্যবসায়ী মাদক কেনা বেচার জন্য অবস্থান করছে। এ সময়ে যশোর কোতোয়ালী থানা পুলিশের পরিদর্শক (অপারেশন্স) পলাশ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই টমাসের সমন্বয়ে একটা চৌকস টিম সেখানে পাঠানো হয়। রাত সাড়ে সাতটার দিকে সেখানে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে ১৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হবে।