চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় অটোরিকশায় থাকা ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (৭ই নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চারিয়া ইজতেমার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান বলেন, উপজেলার চারিয়া ইজতেমার মাঠ এলাকায় বাসচাপায় ৭ জন নিহত হয়েছেন। তাদের নামপরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে।
বিস্তারিত আসছে…