আব্দুল আল মামুন: যশোরের বেনাপোলে ৭শ’ গ্রাম ওজনের একটি স্বর্ণেরবারসহ ত্রিপা কুরনোনাল সুজনাস (২৭) নামে ভারতীয় এক পাসপোর্ট যাত্রী আটক হয়েছে।
বৃহস্পতিবার(৮ই নভেম্বর) বেলা ১১ টার দিকে বেনাপোল শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা এ স্বর্ণসহ তাকে আটক করেন।
আটক ত্রিপা কুরনোনাল সুজনাস ভারতের কেরালার কয়ার ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দার ডেপুটি পরিচালক আরেফিন জাহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বেলা ১১ টার দিকে আটক ভারতীয় পাসপোর্ট যাত্রী ত্রিপা কুরনোনাল সুজনাস সন্দেহ জনক ভাবে ইমিগ্রেশনের ভিতরে ঘোরাফেরা করছিলো। এ সময়ে তাকে হেফাজতে নিয়ে তার দেহে তল্লাশি করে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।