যশোরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ভয় ভীতি দেখানোর অভিযোগ

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর: যশোর মনিরামপুর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী নৌক প্রতীক প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে ভয়-ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ তোলেন।

ঈগল প্রতীকের প্রার্থী ইয়াকুব আলী সংবাদ সম্মেলনে বলেন, মনিরামপুর ৫ আসনের নৌকা প্রতীক স্বপন ভট্টাচার্যের নেতাকর্মীরা আমার ঈগল প্রতীকের নেতা কর্মীদের নির্বাচনে না করার জন্য নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। এমনকি নৌকার নেতাকর্মীরা ৭ তারিখের পরে কোথায় থাকবেন সেটাও দেখে নেয়া হবে বলে হুমকি প্রদান করেন।

তবে মনিরামপুর ৫ আসনের নৌকা প্রতীকের প্রার্থী স্বপন ভট্টাচার্য সব অভিযোগ অস্বীকার করে ঈগল পাখি প্রতীকের প্রার্থী ইয়াকুব আলী বিরুদ্ধে উল্টো তীর ছুড়ে বলেন, সে টাকা দিয়ে লোক সংগ্রহ করছে। সে পুরো উপজেলায় হাতুড়ি বাহিনী দিয়ে অশান্ত করার চেষ্টা করছে।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *