যশোরে সেফটি ট্যাঙ্কে পিতা-পুত্রের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে যশোর চৌগাছা উপজেলার সিংহঝুলী গ্রামের হাজী মোহাম্মদ আলীর ছেলে হাদিউজ্জামানের বাসার সেফটি ট্যাংক পরিষ্কার করতে নেমে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চৌগাছার দক্ষিণপাড়া এলাকার গ্রীনদির ছেলে মধু (৪৫) ও মধুর ছেলে সাগর (৩০)।

চৌগাছা থানার অফিস ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি উপজেলার সিংহ ঝুলি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হাদিউজ্জামানের বাসায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই জন সেফটি ট্যাংকের ভিতর জ্ঞান হারিয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তারা দ্রুত সেখানে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতলে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *