সিলেটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

নিউজটি শেয়ার লাইক দিন

সিলেট প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী একটি সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে।

তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলো জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে দু’জন নারী এবং চারজন পুরুষ রয়েছে। নিহত চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- আব্দুল আহাদ, মো. আলাউদ্দিন, হনুফা ও সোহাগ। তারা সবাই হবিগঞ্জের চুনারঘাট উপজেলার বাসিন্দা। দু’জনের পরিচয এখানো জানা যায়নি। তবে তাদের পরিচয় জানার জন্য পুলিশ চেষ্টা করছে বলে জানিয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর এলাকায় ঢাকা-​সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নছরতপুর এলাকায় ঢাকা-​সিলেট মহাসড়কে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *