বেনাপোলে ৩ কেজি গাঁজাও ৩৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে অভিযানে পৃথক অভিযানে তিন কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে বেনাপোল-ডিগ্রী কলেজের সামনে ও পুটখালী খোলসী বাজারে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাদের আটক করে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

যশোর গোয়েন্দা পুলিশ সূত্র থেকে জানা গেছে ,রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে বেনাপোল ডিগ্রী কলেজের সামনে অভিযান চালিয়ে আব্দুল্লাহ ওরফে আব্দুল (২৫)কে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। আটক আব্দুল বেনাপোল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে বেনাপোল ৪ নম্বর ঘিবা এলাকার নুরুল ইসলামের ছেলে।

অপর এক অভিযানে গোয়েন্দা পুলিশের সদস্যরা বেনাপোল পুটখালী খোলসী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন, খোলসী রাজগঞ্জ এলাকার মহাসিন আলীর ছেলে আজিজুল ইসলাম (২৬)ও একই এলাকার আব্দুল সামাদের ছেলে তারেক হোসেন (২১)। তারাও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও তারা মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে এবং জেলও খেটেছেন। তারা আদালত থেকে জামিন পেয়ে আবার ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। রোববার বিকেলে গোপন সংবাদের মাধ্যমে বেনাপোল ডিগ্রী কলেজের সামনে ও খলসি বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান মাদক ব্যবসায়ীদের থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *