স্টাফ রিপোর্টার: নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন করেছেন জাগরণী চক্র ফাউন্ডেশন।
এদিন সকালে সংস্থার প্রধান কার্যালয়সহ সকল অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ৮টায় সংস্থার প্রধান কার্যালয় থেকে পদযাত্রা সহকারে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে সংস্থার পক্ষ থেকে ঢাকা জোনের সকল কর্মকর্তা-কর্মচারী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সম্মুখস্থ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ১০টায় সংস্থার প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারীগণের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ।
এরপর সংস্থার যশোরের আরবপুর অবস্থিত শিশুস্বর্গ সেল্টারহোম কর্মসূচির এতিম শিশু ও কোটচাঁদপুর উপজেলায় নূরজালাল শিশু আনন্দ নিকেতন প্রকল্পের এতিম শিশু কিশোরদের নিয়ে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা সম্পর্কিত সঙ্গতিপূর্ণ আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
একই সাথে সংস্থার ৪৬ টি জেলায় অবস্থিত সকল অফিসে জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হয় এবং মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংস্থার অফিস সংলগ্ন এলাকায় ৩টি বৃক্ষরোপণসহ উপকারভোগীদের দিয়ে কমপক্ষে ১টি বৃক্ষরোপণ এবং সংস্থার কর্মএলাকার নিজস্ব পৃথক পৃথক জমিতে কমপক্ষে ২০টি ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা।