যশোরে সুন্দরী নারীর পেটে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট !

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে মালহা বানু (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীর পেটের ভেতর থেকে ৫ হাজার ৮শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।

নারীর পেটের ভিতরের ইয়াবা ট্যাবলেট উদ্ধার ভিডিও দেখতে এখানে, ক্লিক করুন

সোমবার বিকাল সাড়ে চারটার দিকে যশোরের র‌্যাব-৬, এর সদস্যরা জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করেন।

 

ওই নারীর কাছে থাকা টলি ব্যাগ বিশেষভাবে লুকানো ৩ হাজার ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর ওই নারীর স্বীকারোক্তি মোতাবেক তার পেটের ভিতর থেকে আরও ২ হাজার ২শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক মালহা বানু কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার গোদার বিল গ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে ও  নূর মোহাম্মদের স্ত্রী।

আরো পড়ুন# নয় হাজার পিস ইয়াবা দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোর র‌্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার, লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স), বিএন বলেন, আটককৃত নারী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ওই নারী সোমবার বিকালে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে ঝিকরগাছা বেনেয়ালি এলাকায় অবস্থান করছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরো পড়ুন# ৮ পিস্তলসহ আটক আজিমের ভাই ফুটপাতের ভাজা-মুড়ি বিক্রেতা কোটি কোটি টাকার মালিক

এরপর তার ব্যাগ বিশেষভাবে লুকানো ৩ হাজার ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ওই নারীকে জিজ্ঞাসা করলে তিনি তার পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট থাকার বিষয়টি স্বীকার করেন। এরপর ওই নারীকে ডাক্তারের সাহায়তা পেটের ভিতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

3 thoughts on “যশোরে সুন্দরী নারীর পেটে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট !”

Comments (3)

Your email address will not be published. Required fields are marked *