যশোরে সিআইডির জালে প্রতারক চক্রের মূল হোতা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি : নামিদামি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার সময়ে যশোর সিআইডি জালে ধরা খেয়েছে মোসাদ্দেক হোসেন রাশেদ (৩৪) নামে প্রতারক চক্রের মূল হোতা।

সে রংপুর হারাগাছা উপজেলার জম চওড়া গ্রামের মৃত আবু আওয়ালের ছেলে।

মঙ্গলবার (১৯ শে জুন) ভোর রাতে রংপুর জেলার হারাগাছা উপজেলার জমপাড়া এলাকায় অভিযান চালিয়ে যশোর সিআইডির তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল সিআইডি সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।

এর আগে প্রতারণার দায়ে তারই সহযোগী মাসুদুর রহমান (৩৩) নামে এক প্রতারককে আটক করেন। তার দেয়া তথ্য মতে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা মোসাদ্দেক হোসেন রাশেদ কে আটক করতে সক্ষম হয়। মাসুদুর রহমান রংপুর সদর উপজেলার ময়না কুঠি গ্রামের আব্দুল করিম মিয়া ওরফে সেন্টুর ছেলে।

যশোরের পুলিশ সুপার (সিআইডি) মহিউদ্দিন বলেন, আটককৃত মোসাদ্দেক হোসেন রাশেদ একজন চিহ্নিত প্রতারক। সে দীর্ঘদিন ধরে আকিজ জুট মিলস, জনতা জুট মিলস্ সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তার নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ২০ লক্ষ টাকার অধিক অর্থ হাতি হাতিয়ে নিয়েছে। একপর্যায়ে আকিজ গ্রুপের অফিসার জাকারিয়া হোসেন ১৬ এপ্রিল অভয়নগর থানায় একটি মামলা করেন। মামলাটি যশোরের পুলিশ সুপার তদন্তভার দেন যশোর সিআইডিকে। আমি মামলাটি গ্রহণের পর মামলাটির তদন্তের দায়িত্ব দেয় যশোর সিআইডির চৌকস অফিসার সিরাজুল ইসলামের নিকটে। তিনি মামলাটির তদন্তভার গ্রহণ করে তদন্তের মাধ্যমে প্রতারক চক্রের এক সদস্যকে শনাক্ত করেন এবং তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেয়া তথ্য মতে প্রতারক চক্রের মূল হত্যা মোসাদ্দেক হোসেন রাশেদকে আজ ভোরে রংপুরের হারাগাছা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। মঙ্গলবার দুপুরে আটকৃত আসামিকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *