বেনাপোলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১২ আসামী গ্রেপ্তার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: বেনাপোলে পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১২  আসামী গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বেনাপোল পোর্ট থানার অধিভক্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে এসব গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীদের গ্রেপ্তার করেন বেনাপোল পোর্ট পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, রঘুনাথপুর গ্রামের আইয়ু আলীর ছেলে আশরাফুল হোসেন, ভবেরবেড় গ্রামের আমিনুর রহমানের ছেলে আলামিন হোসেন, ভবেরবেড় মধ্যপাড়া এলাকার মৃত ওয়াহেদ সর্দারের ছেলে রহমত আলী সরদার, পুটখালী শিবনাথপুর বারোপতা গ্রামের মৃত মহসিন গাজীর ছেলে তুষার ইমরান, ভবেরবেড় গ্রামের মৃত ওয়াহেদ সরদারের ছেলে রহমত আলী (৩০), ভবেরবেড় মধ্যপাড়া এলাকার মৃত ওয়াহেদ সরদারের ছেলে রহমত আলী সরদার, ভবেরবেড় মধ্যপাড়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে জাকির হোসেন জাকারিয়া, কাগজপুকুর উত্তরপাড়া এলাকার মৃত আবু শামসের ছেলে শওকত আলী মোড়ল স্বপন ,ভবেরবেড় গ্রামের ওয়াহেদ সরদারের ছেলে আমিরুল, বড়আচড়া গ্রামের মফিজের ছেলে রয়েল। এছাড়া খড়িডাঙ্গা পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ট্যাবলেট সহ খড়িডাঙ্গার কাওসার আলীর ছেলে মাহবুর রহমান (৩৬) আটক করেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত আসামীরা মাদকসহ বিভিন্ন মামলার আসামী। বুধবার দুপুরে তাদের আদালত হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *