১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিটার নজরুলের ছেলেসহ আটক-২

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলের বহুল আলোচিত সমালোচিত নানা অপরাধের হোতা বুড়োয়া নজরুলের ছেলে মেহেদী হাসান @ রাজু (৩৫) ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যদের হাতে আটক হয়েছে।

নজরুলও তার ছেলে রাজু নিজেদেরকে কখনো সাংবাদিক, কখনো পুলিশের সোর্স, কখনো আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। নজরুল এলাকায় বড়ুয়া নজরুল, চিটার নজরুল, বোগা নজরুল, বিডিআর নজরুল নামেও পরিচিত।

 

মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে শার্শা উপজেলার শ্যামলাগাছি মসজিদ-ই-নূর এর সামনে অভিযান চালিয়ে এসব ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করেন।

এ সময়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময়ে তার সহযোগী মুশফিকুরর রহমান @ কাজল (২৯)কেও আটক করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশের সদস্যরা। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাষ্টডাঙ্গা ইউনিয়নের মোল্লাডাঙ্গা গ্রামের আবু জাফরের ছেলে।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার রুপম কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃত দুই জনই বেনাপোলের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে রাজুর বাবা একজন প্রতারক, মাদক ব্যবসায় ও দালাল। এর আগে নজরুল ইসলামকে প্রতারণার মাধ্যমে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া, জালিয়াতের মাধ্যমে পাসপোর্টে ভূয়া সিল মারার অপরাধে আটক করা হয়েছিল। তাছাড়া মাদক পাচারের অপরাধে ও সে আটক হয়েছিলো। সে মূলত নিজেকে, কখনো আওয়ামী লীগের নেতা দাবি ও সাংবাদিক দাবি করে মাদকের ব্যবসা করে আসছিলো।ও নিজের ছেলেকে দিয়ে মাদক ব্যবসা করিয়ে আসছিলো। গতকাল গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে যশোর গোয়েন্দা পুলিশের এসআই আরিফুল ইসলাম, রাজেশ কুমার দাশ, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটি দল তাকে আটক করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বুধবার দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *