নিজস্ব প্রতিবেদক: যশোরে চার কোটি ৫৬ লাখ টাকার ২৩টি স্বর্ণের বার সহ দুই পাচারকারী আটক হয়েছে । এসব স্বর্ণের ওজন ৩ কেজি ৯৫ গ্রাম।
শনিবার (৫ই জুলাই) সকালে মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, জেলার শার্শা উপজেলার সালতা গ্রামের আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার জীবননগর গ্রামের মেহেদী হাসান (২৫)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ঢাকার সদরঘাট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার নিয়ে চোরাকারবারিরা বাসযোগে যশোর হয়ে মহেশপুর যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আগে থেকেই। মুরাদগড় বাজার অবস্থান নেয় । ভোর সাড়ে ৫টার দিকে তার মুরাদ গড়ে বাস থেকে নামলে বিজিবি সদস্যরা তাদেরকে হেফাজতে নেন। পরে তাদের দেহে তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৩টি স্বর্ণের বার উদ্ধার করে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে যশোর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।