দেশে তিন লক্ষ টন খাদ্য বেশি উৎপাদন হয়েছে- খাদ্য উপদেষ্টা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: দেশে তিন লক্ষ টন খাদ্য বেশি উৎপাদন হয়েছে।

২০২৪ সালের ১লা জুলাই থেকে ২০২৫ সালের ১লা জুলাই পর্যন্ত দেশে এ খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বোরো ধানের উৎপাদন ভালো হওয়ায় এটা সম্ভব হয়েছে। ইতিমধ্যে সারা দেশে সরকারী গুদামে ফসল সংরক্ষণের জন্য ষোল আনা ধান সংগ্রহ করা হয়েছে। বাকি খাদ্য সংগ্রহ নির্ধারিত সময়ের মধ্যে সম্ভব হবে।

শনিবার (৫ জুলাই ) দুপুরে যশোর সার্কিট হাউসে খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

খাদ্য উপদেষ্টা বলেন,চলতি মৌসুমে সারা দেশে ১৪ লাখ মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৩ লাখ ৫০ হাজার মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। প্রতি কেজি সিদ্ধ চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা এবং ধানের দাম ৩৬ টাকা। ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে ২৪ এপ্রিল, চলবে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত। সরাসরি কৃষকের কাছ থেকে ধান এবং বৈধ ও সচল চালকল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।

ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

এছাড়াও ২৪ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত ‘আগে আসলে আগে বিক্রয়’ ভিত্তিতে গম সংগ্রহ কার্যক্রম চলবে। প্রতি কেজি গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। সংগ্রহ কার্যক্রমে কৃষকদের সহায়তায় অ্যাপ ও ম্যানুয়াল দুই পদ্ধতিই চালু রয়ে

দেশে প্রায় ৩০ লাখ টন চালের প্রয়োজন হয়। সেই হিসেবে বর্তমানে খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে দেশে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে। গত বছরের তুলনায় এ বছরে তিন লক্ষ মেট্রিক টন খাদ্য বেশি উৎপাদন হয়েছে। উৎপাদনের ফলে খাদ্যবন্ধক যে সমস্ত প্রকল্প রয়েছে তাতে কোন সমস্যা হবে না।
তিনি আরও বলেন,খুলনা বিভাগে চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল সাড়ে তিন লক্ষ টন। সেখানে সংগ্রহ হয়েছে তিন লক্ষ ৭৫ মেট্রিক টন। যশোর সহ দেশের অধিকাংশ জেলা গুলো ধানের ফসল খুব ভালো হয়েছে। তা থেকে আশা করা হচ্ছে সামনে আমাদের খাদ্যের সংকট হবে না। আমাদের অন্তর্র্বতীকালীন সরকার খাদ্য সংরক্ষণ করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গেল বছর হঠাৎ বন্যার কারণে ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল। কিন্তু এবার তা হয়নি। তাই খাদ্য মজুদ নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

সভায় উপস্থিত ছিলেন- খুলনা বিভাগের খাদ্যশস্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম , জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউল রহমানসহ খুলনা বিভাগের ১০টি জেলার খাদ্য নিয়ন্ত্রকগণ।

সভার সভাপতিত্ব করেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *