ন্যায় ও ইনসাফের ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় 

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: ন্যায় ও ইনসাফের ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যেখানে থাকবে না অবিচার, দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস।

ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শান্তিতে বসবাস করবে। তাই সকলে মিলে আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলার উদ্যোগে জেলা কার্যালয়ে এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এসব কথা বলেন।

পরে ঝিকরগাছা উপজেলা আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে এবং বিকেলে কেশবপুর উপজেলা আমির অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে আরো দুটি রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সবকটিতেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।

সম্মেলনের সভাপতিত্বে করেন উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, যশোর -৩ আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি আব্দুল কাদের, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন, চর অধ্যাপক অধ্যাপক আরিফুল ইসলাম কল্লোল, বায়তুলমাল সেক্রেটারি মাস্টার আব্দুর রহিম প্রমুখ।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *