যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক খুন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর টিবি ক্লিনিক মোড়ে সোলাইমান (৩৩) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে।

শুক্রবার সন্ধ্যায় (২৬শে জানুয়ারী) শহরের টিভি কিনলে মোড়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন। সে ওই এলাকার আব্দুল হকের ছেলে। এ ঘটনায় জসিম নামে অপর একজন যুবক আহত হয়েছে। তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জসিম জানান, প্রতিদিন সন্ধ্যায় টিবি ক্লিনিকের ভিতর মাদক সেবন করতে আসে ওই এলাকার আরাফাত, মেহেদি, জনি, সিরাজুল ও সুজন । সেখানে দায়িতুরত নাইট গার্ড সোহাগ তাদের নিষেধ করলে আরাফাতের সাথে তার বিরোধ হয়। ‘এ ঘটনায় আরাফাত ক্ষিস্ত হয়ে শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে মেহেদি, জনি, সিরাজুল, সুজনসহ অজ্ঞাত ৮/৯ জন সোহাগকে মারপিট করতে টিবি ক্লিনিক আসে। এ সময় সোহাগকে না পেয়ে তার বন্ধু জসিমকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা । সোলাইমান বাধাদিতে এলে হামলাকারীরা তাকেউ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার সাবিক মোহম্মদ আল হাসান পরীক্ষা-নিরীক্ষা করে সোলাইমানকে মৃত ঘোষণা করেন। আহত জসিমকে হাসপাতালে ভর্তি করেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

অপর একটি সূত্র জানিয়েছেন, জসিম পুলিশের সোর্চ। কিছুদিন আগে তিনি একই এলাকার আরাফাত ও মেহেদিকে পুলিশ ‘দিয়ে ধরিয়ে দেয় । এ ঘটনায় তারা জসিমের উপর ক্ষিপ্ত ছিলো । যার জেরধরে এ হত্যাকান্ড।

যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রাজ্জাক জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের ঘটনা ও অপরাধীদের চিহ্নিতকরণের চেষ্টা চলছে। এরপরেই পুলিশ অভিযানে নামবে বলে তিনি জানান।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *