স্টাফ রিপোর্টার: যশোরে ৫ জুয়াড়ি আটক হয়েছে। শুক্রবার রাত দশটার দিকে যশোর র্যাব-৬ এর সদস্যরা যশোর ডোম পট্টি পিকআপ স্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময়ে র্যাব সদস্যরা তাদের নিকট হতে জুয়া খেলার ১৪ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করেন।
আটককৃতরা হলেন, ১। আবেদ হাসান (৩৮), পিতা – মৃতঃ শহিদ, মাতাঃ মোসাঃ আমেনা বেগম, সাং-বকচর, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর, ২। চন্টু মোল্লা (৫৫), পিতা- মৃত হাশেম মোল্লা, মাতা- মৃত জয়নব বিবি, সাং- ঘোপ, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর, ৩। মোঃ সুমন (৩২), পিতা- আমিনুল ইসলাম, মাতা- রোমেচা বেগম, সাং- ঘোপ, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর, ৪। মোঃ রিপন (৩৭), ৫। মোঃ সেলিম (৩০), উভয় পিতা- মোঃ হাশেম, মাতা- আশুরা বেগম, সাং- বাকা, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা এ/পি রানার বাড়ির ভাড়াটিয়া সিটি কলেজ মোড়, যশোর।
যশোর র্যাব ৬ এর কোম্পানি লে: কমান্ডার এ.এম নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যশোর ২ নম্বর ওয়ার্ডের ডোম পট্টি পিকআপ স্ট্যান্ডে জুয়াড়িরা জুয়া খেলছে। শুক্রবার রাত দশটার দিকে সেখানে ফোর্স পাঠিয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। এসময় জুয়াড়িদের কাছ থেকে জুয়া খেলার ১৪ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম ও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া খেলার অপরাধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।