মণিরামপুরে ধর্ষণ মামলায় জামিন পেয়ে বাদীকে হত্যার হুমকি

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুরে ধর্ষণ মামলায় জামিন পেয়ে ভিকটিম ও ভিকটিমের পরিবারের সদস্যদের হত্যা হুমকি দিচ্ছে আসামি মনিরামপুর রোহিতা গ্রামের বিল্লাল হোসেন (গ্রাম্য ডাক্তার) ও মনিরামপুর বাগডাঙ্গা গ্রামের দীন মোহাম্মদ দিলু।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এমনই অভিযোগ করেছেন ভিকটিমের পরিবার।

ভিকটিমের ভাই লিটন লিখিত অভিযোগে জানান, আমি দীর্ঘদিন ধরে মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের বিশ্বাস পাড়ায় বসবাস করে আসছি । আর আমার পিতা-মাতা ও বোন মােছাঃ রােকেয়া খাতুন (১৮) মণিরামপুর থানার মন্ডপগতি পশ্চিমপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন।

গত ৮ মাস পূর্বে আমার বােন মােছাঃ রােকেয়া খাতুনকে যশাের জেলার সদর উপজেলার আমিন নগর গ্রামের নুর ইসলামের ছেলে শাহিনুর ইসলাম শাহিনের সাথে বিবাহ দেওয়া হয়। ৪ই অক্টোবর ২০১১ তারিখ সকাল ১০টার দিকে আমার বােন মোছাঃ রোকেয়া খাতুন (১৮) তার স্বামীর বাড়ী হইতে আমার বাড়ীর উদ্দেশ্যে ২নং আসামী দ্বীন মােহাম্মদ দিলুর ইজিবাইক যােগে রওনা করে। ইজিবাইক চালক পথিমধ্যে আমার বােনের সন্তানাদি আছে কিনা জিজ্ঞাসাবাদ করলে আমার বােন জানায় যে, তাহার কোন সন্তানাদি হয় না। তখন ইজিবাইক চালাক দ্বিন মােহাম্মদ দিলু জানায় যে, তার জানামতে একজন ভাল ডাক্তার আছে। তার চিকিৎসা নিলে সন্তানাদি হবে। ২নং আসামী দ্বীন মােহাম্মদ দিলু ইজিবাইক যােগে আমার বােনকে নিয়ে দুপুর ১২ টার দিকে যশোর পুলেরহাট বাজারে পৌঁছালে আমার বােনকে বলে যে, রােহিতা গ্রামে তার পরিচিত ডাক্তারের কাছে নিয়ে যাবো। তখন আমার বােন রােহিতা গ্রামের ডাক্তারের কাছে যেতে না চাইলেও আসামি দ্বীন মােহাম্মদ দিলু আমার বােনের কথায় কোন কর্ণপাত না করে আসামী দ্বীন মোহাম্মদ দিলু তার ইজিবাইক দ্রুত
চালিয়ে বেলা ১ টার দিকে মণিরামপুর রােহিতা গ্রামে (রােহিতা বাজারের পার্শ্ব) ১নং
আসামি মােঃ বিল্লালের বাড়ীর সামনে ইজিবাইক থামিয়ে জোরপূর্বক আমার বােনকে আসামী বিল্লাল বাড়ীতে নিয়ে যায়। বিল্পলের বাড়ীর মধ্যে কোনাে লােকজন না থাকায় আমার বােন বাইরে চলে আসতে গেলে আসামী বিল্লাল ও দ্বীন মােহাম্মদ দিলু আমার বােনকে ধাক্কা দিয়ে তার ঘরের মধ্যে বিছানায় ফেলে দিয়ে ২নং আসামী দ্বীন মােহাম্মদ দিলুর উপস্থিতিতে বিল্লাল জোরপূর্বক আমার বােনকে ধর্ষণ করে। আমার বোন আমার বাড়ীতে আসতে চাইলে আসামী বিল্লাল হােসেন আমার বােনকে টাকা পয়সা ও স্বর্ণালংকারের লােভ দেখায় এবং বিবাহের প্রলােভন দেওয়া সহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে বেলা ৪ টা পর্যন্ত বিল্লাল তার ঘরের মধ্যে রাখে পূণরায় ধর্ষন করে। আমার বােন ডাক চিৎকার দিতে গেলে আসামীদ্বয় আমার বােনকে ভয়ভীতি দেখায় এবং ২নং আসামী দ্বীন মােহাম্মদ দিলুর ইজিবাইক যােগে আমার বােনকে রােহিতা বিশ্বাসপাড়া গ্রামে নামিয়ে দিয়ে চলে যায়। আমার বােন কান্নাকাটি করতে করতে পায়ে হেঁটে
আমার বাড়িতে এসে ঘটনার বিষয়ে আমাকে জানায়। এঘটনা আমি বাদী হয়ে বিল্লাল ও দ্বীন মোহাম্মদকে আসামী করে মনিরামপুর থানায় মামলা দায়ের করি। এরপর পুলিশ অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে।

এরপর তারা জামিনে ছাড়া পেয়ে আমার ও আমার পরিবারকে খুন জখমসহ নানা ধরণের ক্ষয়ক্ষতির হুমকি ধামকি দিচ্ছে। এঘটনায় আমরা মাণিরামপুর থানায় ২ই ডিসেম্বর জিডি করি। যার নং ৭২ ।

তিনি আরো জানান, বােনের ধর্ষনের বিচার চাইতে গিয়ে আজ আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। ধর্ষণ মামলার আসামী মনিরামপুর রোহিতা গ্রামের বিল্লাল হোসেন (গ্রাম্য ডাক্তার) ও মনিরামপুর বাগডাঙ্গা গ্রামের দীন মোহাম্মদ দিলু জামিনে বের হয়ে বেপরােয়া হয়ে উঠেছে। তারা আমার ও আমার পরিবারকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে। এমনকি হত্যার ও হুমকি দেখাচ্ছে। এমত অবস্থায় আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *