কৃষি ফ্যামিলি কার্ডের মত নারীদেরকে এলপিজি কার্ড দেওয়া হবে – প্রধানমন্ত্রী

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক:বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই নারী সমাজকে বাদ দিয়ে কোনভাবেই দেশ উন্নয়ন সম্ভব নয়। নারীরা এখন ঘরে বাইরে সবখানে সমানভাবে কাজ করছে। এমনকি বাইরে কাজ করার পরে ঘরে এসে তাদেরকে রান্নাবান্না করতে হয়। সন্তান লালন পালন করতে হয়। তাই আমরা নির্বাচনের আগে যশোরে বলেছিলাম ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

ইতিমধ্যে আমরা পাইলট প্রকল্প হাতে নিয়েছি। কয়েক হাজার মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে সেই ফ্যামিলি কার্ড লক্ষ্য কোটিতে পৌঁছাবে। এবার নারীদেরকে গৃহস্থালীর রান্নাবান্নার কাজ সহজ করতে তাদেরকে এলপিজি গ্যাস কার্ড দেওয়া হবে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন নারীদেরকে মেট্রিক পর্যন্ত ফ্রি করে দিয়েছিল। পরবর্তীতে ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিয়েছিল। তাই নারীদেরকে গুরুত্ব দিয়ে তাদের স্নাতক ডিগ্রি পর্যন্ত শিক্ষা ব্যবস্থার ফ্রি করতে চাই।

সোমবার বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ২০ বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতাল উদ্বোধন করেছিলেন। কিন্তু ২০ অতিবাহিত হলেও যশোর মেডিকেল কলেজ হাসপাতাল হয়নি। তাই ক্ষমতা গ্রহনের পর আজ আবার হাসপাতাল উদ্বোধন করলাম। তিনি আরো বলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো গুরুত্ব দিয়ে সম্পন্ন করা হবে। সেই লক্ষ্য ইতিমধ্যে সেই অসমাপ্ত কাজগুলো আমরা করতে শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজ শার্শার উলাসী ‘জিয়া খাল’ খনন শুরু হল এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি প্রস্তর কাজ শুরু করা হল।

তিনি আরো বলেন, মাদ্রাসা মসজিদের খতিব বা ইমাম বা শিক্ষক বা মন্দিরের পুরোহিত আমরা যাই বলি না কেন। এই মানুষগুলো অনেক কষ্টকর। আমরা তাদেরকে সম্মানী দেয়ার ব্যবস্থা করবো। আমরা নির্বাচনের আগে বলেছিলাম কৃষকদের ঋণ মওকুফ করা হবে। তা আমরা করেছি। আমরা কৃষক কার্ডের কথা বলেছিলাম। আমরা কৃষকদের উন্নয়নের কৃষি কার্ড দেয়ার শুরু করেছি। আমরা দেশের বেকার সমস্যার সমাধান করতে দেশের মিল কল-কারখানা চালু করবো। এর ফলে তাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। আমরা কৃষকের ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্য আজ উল্লাসী খাল পুনঃ খননের উদ্বোধন করেছি। আগামী সারা বাংলাদেশে খাল খনন করা হবে। যাতে করে কৃষক সহজে এই খালের পানি ব্যবহার করে কৃষি পণ্য উৎপাদন করতে পারে। এমনকি খালে মাছ উৎপাদন করতে পারবে। আশেপাশের মানুষ হাঁস মুরগির খামার গড়ে তুলতে পারবে। তাছাড়া যারা দেশে পেশাদার খেলোয়াড় আছে, তাদেরকে আমরা সনাক্ত করব। সরকারের পক্ষ থেকে তাদেরকে সম্মানী দেয়ার ব্যবস্থা করা হবে। এসব পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে দেশের উন্নয়নের অগ্রগতি হবে। দেশের মানুষ উপকৃত হবে। কিন্তু আমরা গত কিছুদিন ধরে খেয়াল করে আসছি। একটি দল নানা ধরনের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। নির্বাচনের আগে তারা অনেক টিকিট বিক্রি করেছে। তারা কোন টিকিট দিতে পারেনি। এসব বায়বীয় আওয়াজ। কোন লাভ হয়নি। বাংলাদেশের মানুষ বিএনপি সরকারকে ম্যান্ডেট দিয়েছে কৃষি কার্ড দেওয়া, খাল খনন করা, বন্ধ  মিল কলকরখানা চালু করার জন্য। বাংলাদেশের মানুষের বিএনপির পরে আস্থা রেখেছে। তাই বিএনপিকে ভোট দিয়ে জয়ী করেছেন। ঐসব কাজ বাস্তবায়ন করার। তিনি আরো বলেন কিছু দল বক্তব্য দিচ্ছে বিএনপি নাকি নব্য ফ্যাসিবাদ হয়ে উঠেছে। কিন্তু দেশের মানুষ বুঝেছে সব ভুল। জনগণ যখন বুঝতে পেরেছে তখন বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে। আমাদেরকে যারা ক্ষমতায় নিয়ে এসেছে তাদেরকে আমরা অগ্র অধিকারের ভিত্তিতে স্বাস্থ্য সেবা, কৃষি সহায়তা, সন্তানদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ায় আমাদের প্রধান কাজ।

তিনি বলেন আমরা সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে সই করেছি। আমরা সেই জুলায় সনদ বাস্তবায়ন করছি। বিএনপি দেশের মানুষের কল্যাণে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই। যারা দেশের মানুষকে নানা ভাবে বিভ্রান্ত করছে তাদের প্রতি নজর রাখতে হবে। এসব বিভ্রান্তিমূলক বক্তব্যে দেশের মানুষকে কান না দেয়ার ও পরামর্শ দেন তিনি।

খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী আনন্দ ইসলাম অমিত। তিনি বলেন,  একটু বৃষ্টি হলে যশোর শহর পানিতে তলিয়ে যায়। যশোর মনিরামপুর কেশবপুর অভয়নগর উপজেলা পুরোটাই পানির তলায় তলিয়ে যায়। বাংলাদেশের ৭০ শতাংশ ফুল উৎপাদন হয় যশোরে ঝিকরগাছা উপজেলার গদখালীতে। যশোরের কৃষকদের উৎপাদিত পণ্য সারা বাংলাদেশে সরবরাহ করা হয়, দেশের ৭০ শতাংশ রেনু মাছের পোনা উৎপাদন হয় এখানে। জাতীয় সংসদ বাজেটের অর্থের যোগান দাতা বেনাপোল কাস্টমস। এতসব কিছুতে প্রধান হয়েও বিগত বছরগুলোতে যশোরে উন্নয়নের ছোঁয়া লাগেন।  এই যশোর আজ নানাভাবে বঞ্চিত। তাই যশোরবাসীর প্রত্যাশা আপনার মাধ্যমে এই যশোরের উন্নয়নের গতি ত্বরান্বিত হোক।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল বলেন, প্রতিমন্ত্রী আনন্দ ইসলাম অমিত প্রধান অতিথির কাছে যা চাইছে তা বেহেস্ত ও পাওয়া যাবে না। আল্লাহতালার বেহেস্ত পরিপূর্ণ করতে পারেনি। আমি নরসিংদী এলাকার মানুষ মনে করছিলাম প্রধানমন্ত্রীর সাথে এসেছি এখান থেকে আঙ্গুর বেদনা সহ অনেক কিছু নিয়ে যাবে। কিন্তু এখন জানতে পারলাম এখানে তেমন কিছুই হয়নি। তারপরও প্রধানমন্ত্রী যেটা গুরুত্বপূর্ণ মনে করবেন সেটাই দিবেন যশরবাসীকে এই প্রত্যাশা করি। তিনি আরো বলেন খনিজ সম্পদ মন্ত্রী যেভাবে চাইলেন তাতে মনে হলেও তিনি দোজখে আছেন। প্রধানমন্ত্রীকে পেয়ে তিনি সমস্ত কিছু আবেদন নিবেদন করছে।

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান বলেছিলেন আগামী নির্বাচন কঠিন হবে। কিন্তু সেটাই হয়েছে। আমি জানিনা নির্বাচনের আগে এত টাকা কোথা থেকে আসলো। তবে ইসলামিক কয়েকটি দল আছে সেই দলের ব্যাংকগুলোকে তদন্ত করলে এই টাকার উৎস বেরোবে বলে তিনি মত প্রকাশ করেন।

 

এর আগে প্রধানমন্ত্রী সকাল দশটা পনেরোই বিমান জুড়ে যশোর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়ক পথে শার্শার উদ্দেশ্যে রওনা হন। বেলা সাড়ে ১১ টায়,কোদাল হাতে শার্শার উল্লাসী ‘জিয়া খাল’ পুনঃখননের উদ্বোধন করেন।  এরপর সেখানে স্থানীয় একটি মাঠে এলাকার নেতাকর্মী ও কৃষকদের সাথে কথা বলেন। সেখান থেকে তিনি যশোরে ফিরে বেলা ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থ উদ্বোধন করেন। সেখান থেকে ১টা ৪০ মিনিটে দু’শো বছর ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী পরিদর্শন করেন। এ সময়ে পাবলিক লাইব্রেরীর সামনে তিনি ভেষজ গাছের চারা রোপন করেন। সবশেষে তিনি বিকাল সাড়ে চারটায় যশোর কেন্দ্রীয় ঈদগা ময়দানে জনসভায় যোগ দেন। সেখানে তিনি বিকেল পাঁচটায় বক্তব্য প্রদান করেন। সমাবেশ শেষ করে কিছু সময়ের জন্য যশোর সারকিট হাউজে বিশ্রাম নেন। এরপর রাত ৮ টায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দেওয়ার কথা রয়েছে।

সমাবেশে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, জ্বালানী ও খনিজ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রতিমন্ত্রীর মীর শাহে আলম,কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ নার্গিস বেগম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু সহ সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশের সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *